পোস্টগুলি

অক্টোবর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আধখানা নাম

ছবি
▪ আধখানা নাম     ===================== কিছু মুহুর্ত মনে মধ্যে কেমন যেন উথাল-পাথাল ঝড় তলে। একটি ঘটনা আমাকে এমনই একটা প্রশ্নের মুখে ফেলে দিল। এবার ঘটনা টা বলি! অফিস থেকে প্রতিদিন যেমন বাড়ি ফিরি লোকাল ট্রেনে তেমনই ফিরছিলাম। মোটামুটি অল্পবিস্তর মানুষ-জন ট্রেনে আছেন। ট্রেনে উঠে কোনার দিকের একটি সীট পেলাম৷ বসে পড়লাম। ট্রেন ছেড়ে দিল। ফোনের রিল্স এর খিলখিল শব্দ, কখনো "হে কৃষ্ণ, জগন্নাথও প্রেমানন্দের এ ক্যা হুয়া অথবা পিলিজ আমাকে ক্ষমা কোরে দ্যেও!” গোছের শব্দ পেরিয়ে যখন কানটা ক্ষীণ ভাবে কিছু স্পষ্ট শব্দ শুনলো তখন মনে হল, সত্যিই তো! এ সুযোগ প্রত্যেকের পাওয়া উচিত। আসলে একদল তরুণীর ভীড় ছিল। ভীষণ সুন্দর আলোচনা খানিকটা কানে এল। কথোপকথন এর কিছুটা তুলে দিলাম - - আমার মা এর টাইটেল টা বেশি ভালো জানিস - কি?  - দাশগুপ্ত -আর বাবা র টা?  - ভুঁঞ্যা -ওহ্ আচ্ছা। আমার এই বাবা'র পদবিটি এক্কেবারে পছন্দ নয়, কেন যে আমাকে এটা দেওয়া হল। এখন ঠিক করতে গেলে কতো কাগজপত্রে বদল করা এভিডেভিড করা কতো ঝক্কি! এসব যদি পরে নির্ধারণ করা যেত, মানে ধর আমি বুঝতে শিখলাম তার পরে। তাহলে কত...